
এ বার বীজপুরে এক তৃণমূল নেতা অভিজিৎ রায় ওরফে বনি-কে গ্রেফতারের পরে কোমরে দড়ি, গায়ে স্যান্ডো গেঞ্জি ও হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় ঘুরিয়েছে পুলিশ।
এই দৃশ্য দেখতে রাস্তায় ভিড় জমিয়েছেন বহু মানুষ। সেখানে উঠেছে চোর চোর স্লোগানও। ধৃত তৃণমূল নেতার নাম অভিজিৎ রায় ওরফে বনি। তিনি বীজপুর এলাকায় তৃণমূলের যুব নেতা বলেই পরিচিত। কিছু দিন আগেই তাঁকে মন্দারমণি থেকে তোলাবাজি, বেআইনি অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার করে বীজপুর থানার পুলিশ। বারাকপুর আদালতের নির্দেশে বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। পুলিশ সূত্রে খবর, তদন্তের স্বার্থেই তাঁকে কাঁচরাপাড়ার বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। গত সোমবার বনিকে রেলপুলিশের কোয়ার্টার ও নবীন পল্লি এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল। তার পর বৃহস্পতিবার বীজপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকায় ঘোরানো হয় তাঁকে।
যদিও বনির দাবি, যারা চুরি করেছে, তারা পালিয়ে গিয়েছে। তিনি চুরি করেননি বলেই এখনও এখানে আছেন।






