গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে সুজিত বসু! 

    গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে সুজিত বসু! 

    0
    12
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    পুরসভায় নিয়োগ দুর্নীতির গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে ইডির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা দত্ত পাল-র বেঞ্চে সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
    ১১ মে সুজিতকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় সংস্থা। বর্তমানে তিনি জেল হেফাজতে। সেখান থেকেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করেছেন। বৃহস্পতিবার সুজিতের আইনজীবী এ বিষয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন। মামলা দায়েরের অনুমতি মিলেছে। গ্রেফতারির আগে সুজিতকে একাধিক বার জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। ভোটের আগে তাঁকে কয়েক বার তলব করা হয়েছিল। সেই সময় সুজিত জানিয়েছিলেন, তিনি প্রচারের কাজে ব্যস্ত রয়েছেন। প্রচারপর্ব মেটার পর গত ১ মে তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন। সে বার তাঁকে কিছু ক্ষণ জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছিল।
    তার পর ফের সুজিত ইডি দফতরে যান ১১ মে। সঙ্গে তাঁর আইনজীবীও ছিলেন। ছিলেন সুজিতের পুত্র সমুদ্র বসু। প্রায় সাড়ে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সুজিতকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা।