
ট্যাংরায় তৃণমূলের দলীয় কার্যালয়ে রাশি রাশি ভোটার ও আধার কার্ড উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে!
স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, ৪ মে ভোটের ফলপ্রকাশের পর থেকেই কার্যালয়ে দেখা মিলছিল না কোনও তৃণমূলকর্মীর। বুধবার স্থানীয় বিজেপি কর্মীরা তৃণমূলের কার্যালয়ে ঢোকেন। তৃণমূলের কার্যালয়ে আলমারির ভিতরে মিলেছে প্রচুর ভোটার-আধার-রেশন কার্ড। ভোটার-আধার-রেশন কার্ড বাজেয়াপ্ত করার জন্য পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আধার ও ভোটার কার্ড গুলো উদ্ধার করেছে।
স্থানীয়দের অভিযোগ, ভোটে রিগিংয়ের জন্যই এভাবে আধার কার্ড, ভোটার কার্ড, এপিক কার্ড, রেশন কার্ড আলমারি বন্দি করে রেখে দেওয়া হয়েছিল।






