গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Entertainment বাড়িতেও নিরাপদ নন সলমন!

    বাড়িতেও নিরাপদ নন সলমন!

    0
    7
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না সলমন খানের। দিন কয়েক আগেই একাকীত্ব যাপনের কথা বলে ফ্যান ফলোয়ারদের উদ্বেগ বাড়িয়েছিলেন। এরপরই ছবিশিকারীদের উপর মেজাজ হারিয়ে জেলে ঢোকানো’র চ্যালেঞ্জ ছোড়েন।

    আবার সপ্তাহের পয়লা দিনে নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট উড়িয়ে দিয়েছিলেন। যদিও সোশাল পাড়ায় ঘর ওয়াপসি হয়েছে, তবে এসবের মাঝেই এবার নতুন বিপাকে ভাইজান সলমন। নিজের বাড়িতেই কিনা নিরাপদে নেই বলিউড সুপারস্টার! এককথায়, সময়টা মোটেই ভালো যাচ্ছে না সলমন খানের। এদিকে নেটভুবনে আচমকাই এক ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে নিজের বাড়িতে ভাইজান একান্ত যাপনে ব্যস্ত দেখা যায়। পরনে সাদামাটা কালো পোশাক। আর সেই ভিডিও দেখেই, রে-রে করে উঠেছেন সলমন ফ্যানরা। কী এমন রয়েছে ওই ভিডিওতে? আসলে বন্ধুদের সঙ্গে নৈশভোজ সারছিলেন অভিনেতা।

    দেখা যায়, খাবার উপভোগ করার মাঝে দুই বন্ধুর সঙ্গে আড্ডায় মগ্ন ভাইজান। তবে চোখেমুখে একরাশ ক্লান্তি, যদিও একাংশের দাবি, সলমন মদ্যপান করেছিলেন, তাই ঠিক করে চোখও খুলতে পারছিলেন না। আর এহেন ভিডিও ফাঁস হতেই ক্ষোভ উগড়ে দিয়েছেন সলমনের ফ্যান ফলোয়াররা। উঠেছে ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের অভিযোগও। প্রশ্ন উঠেছে, সলমন কি তবে নিজের বাড়িতেও লেন্সের তাক থেকে নিরাপদ নন? আসলে বিগত দু’ বছর ধরেই খুনের হুমকিতে জেরবার সলমন। সেকারণেই আরও উদ্বেগ বেড়েছে তাঁর ফ্যান ফলোয়ারমহলে।