গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Entertainment কান-এ গিয়েও মৌনীর মনখারাপ

    কান-এ গিয়েও মৌনীর মনখারাপ

    0
    5
    ছবি সৌজন্যে :ফেসবুক

    অভিনেত্রী মৌনী রায়,দিনকয়েক হল স্বামী সূরজের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছেন।এর জেরে নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে।

    তবে নিন্দকদের বুড়ো আঙুল দেখিয়ে তিনি পৌঁছে গিয়েছেন ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে।এ বার সেখানে গিয়ে মন কেমন করছে প্রিয়বান্ধবী দিশা পটানীর জন্য। সেখান থেকে দিশার জন্য বার্তা দিয়েও মুছে দিতে হয়েছে মৌনীকে।সূরজের সঙ্গে বিচ্ছেদ ঘোষণার পরেই নানা গুঞ্জন রটেছিল। অনেকেই বলেছিলেন, দিশার সঙ্গে মৌনীর অতি-ঘনিষ্ঠতার জন্যই এই পরিণতি হল তাঁর দাম্পত্যের।প্রথমে অবশ্য এই খবরও ছড়ায়, সূরজই নাকি সম্পর্কে প্রতারণা করছেন। তাঁদের সম্পর্ক নিয়ে চলা অনবরত কাটাছেঁড়া হওয়ায় কান-এ সংবাদমাধ্যমের মুখোমুখি হতেই মৌনী বলেছেন, লোকজন তো কথা বলবেই। লোকজনের কথা বলাই কাজ। কথা বলতে দিন ওদের।যদিও মৌনীর স্বামী অহেতুক তাঁদের বিচ্ছেদের মাঝে তৃতীয় ব্যক্তিকে নিয়ে কাটাছেড়া করায় আপত্তি জানিয়েছেন। কান-এ গিয়ে দিশার জন্য মন কেমন করায় দু’জনের একসঙ্গে ছবি দিয়ে মৌনী লিখেছেন, তোমাকে মিস্ করছি বোন। দিশাকে নিয়ে এ হেন পোস্ট করতেই মন্তব্য বাক্সে তাঁদের বন্ধুত্ব নিয়ে নানা মন্তব্য আসতে শুরু করে। তবে এ সব দেখেশুনে সেই পোস্ট নিজেই মুছে ফেলেছেন অভিনেত্রী মৌনী রায়।

    যদিও মৌনীর জীবনের সব ওঠাপড়ায় দিশাকে পাশে পেয়েছেন মৌনী। এদিকে কান চলচ্চিত্র উৎসবে অভিনেত্রী মৌনীর লুক দেখে ভালবাসা দিয়েছেন দিশা পটানীও।