গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata রাস্তায় আবর্জনা ফেললেই জরিমানা : অগ্নিমিত্রা

    রাস্তায় আবর্জনা ফেললেই জরিমানা : অগ্নিমিত্রা

    0
    8
    ছবি সৌজন্যে : নিজস্ব

    সেপ্টেম্বর থেকেই রাস্তায় যত্রতত্র যে কোনও আবর্জনা ফেললে জরিমানা দিতে হবে। এমনই স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আইন না মানলে কড়া পদক্ষেপ করবে রাজ্য।

    সেই সঙ্গে রাস্তায় পানের পিক-থুতু, প্যাকেট, আবর্জনা ফেললেও জরিমানা করা হবে। পুলিশের কাছে এছাড়া প্রত্যেক বাসে থাকবে ওয়েস্ট ব্যাগ। যাতে ফেলতে হবে নোংরা। আগামী তিন মাস পর্যন্ত মানুষ-কে সচেতন করা হবে এই সম্পর্কে। এছাড়া, চালু করা হবে স্বচ্ছ অ্যাপ। আগামী ৩০ তারিখ থেকে ১০ টি পৌরসভায় কাজ করবে এই অ্যাপ। যার মাধ্যমে নগরের বা পুর এলাকার নিয়ম-কানুন সম্পর্কে জানা যাবে। এছাড়া অ্যাপের মাধ্যমে রাস্তায় পড়ে থাকা আবর্জনার ছবি আপলোড করে অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। ১০০ মিটার অন্তর বসানো হবে ডাস্টবিনও। এদিকে, অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনের পরে ভোটার ডিটেলস ভেরিফাই করবে সরকার। ফর্মে ভুল তথ্যে দিলে সেই ব্যক্তিকে চিহ্নিত করা হবে। এমনই জানিয়েছন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

    তিনি বলেছেন, আগামী ৩ তারিখ রাজ্যের ৫ জন মহিলার হাতে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। এর মাধ্যমেই সূচনা হবে মহিলাদের জন্য তৈরি অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার।