গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National দিল্লি সহ চার রাজ্যে বিজেপি’র সভাপতি

    দিল্লি সহ চার রাজ্যে বিজেপি’র সভাপতি

    0
    3
    ছবি সৌজন্যে : এক্স

    দিল্লি সহ দেশের চার রাজ্যে দলের সভাপতি বদল করল বিজেপি ৷ রাজধানী দিল্লির পাশাপাশি হরিয়ানা, পঞ্জাব এবং ত্রিপুরায় সভাপতি বদল করেছেন বিজেপি নেতৃত্ব ৷ দিল্লিতে বিজেপি-র নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং সাংসদ হর্ষ মলহোত্র ৷

    ত্রিপুরায় নতুন বিজেপি সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিষেক দেব রায় ৷ ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে প্রথম বার ভোটে লড়েই জয় পেয়েছিলেন অভিষেক দেবরায় ৷ মাতারবাড়ি কেন্দ্র থেকে প্রায় ৯ হাজার ভোটে পেয়েছিলেন তিনি ৷ এবার ত্রিপুরার রাজ্য বিজেপি সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন তিনি ৷

    অন্যদিকে হরিয়ানার নতুন বিজেপি সভাপতি হয়েছেন অর্চনা গুপ্তা ৷ চার রাজ্যে নতুন সভাপতিকে দায়িত্ব দেওয়াকে বিজেপি-র সাংগঠনিক রদবদলের অংশ হিসেবেই মনে করা হচ্ছে ৷ বিজেপি সূত্রের খবর, আগেই রাজ্য এবং কেন্দ্রীয় স্তরে সংগঠনে আমূল রদবদলের সিদ্ধান্ত নিয়েছিল পদ্ম শিবির ৷ যে রাজ্যগুলিতে আগামী দু এক বছরের মধ্যে ভোট রয়েছে, সেই রাজ্যগুলিতেই সাংগঠনিক রদবদলে অগ্রাধিকার দিচ্ছে বিজেপি ৷ বলা হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্য নেতৃত্বের সমন্বয় যাতে আরও মসৃণ হয়, এই রদবদলের সেটাও অন্যতম লক্ষ্য ৷