
যুদ্ধবিরতির মেয়াদবৃদ্ধির বিষয়ে সম্মত হল আমেরিকা এবং ইরান। তবে দু’পক্ষের তরফেই এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে এখনো কিছু ঘোষণা করা হয়নি।
আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানিয়েছেন, যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করার বিষয়ে এখনও চূড়ান্ত অনুমোদন দেননি ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট কখন সেই অনুমোদন দেবেন বা আদৌ দেবেন কি না, তা বলা শক্ত বলে জানিয়েছেন ভান্স। তবে দু’পক্ষের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হলে তুলনায় অধিক দীর্ঘ যুদ্ধবিরতির পথে হাঁটতে পারে আমেরিকা এবং ইরান।
এই সময়ের মধ্যে অমীমাংসিত বিষয়গুলি নিয়েও চূড়ান্ত বোঝাপড়া সেরে ফেলতে পারে দুই দেশ। যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত নতুন চুক্তি হলে অবরোধমুক্ত হবে হরমুজ প্রণালী। ইরান যেমন ওই প্রণালী ধরে যাওয়া বাণিজ্যিক জাহাজগুলির উপর শুল্ক আরোপ করবে না, তেমনই আমেরিকাও তাদের নৌ অবরোধ প্রত্যাহার করে নেবে। এর পাশাপাশি ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালীর তলায় রেখে দেওয়া মাইন সরিয়ে ফেলবে ইরান।
