
ভোটের মুখে বড় বড় প্রতিশ্রুতি দিলেও এখনও বাংলার মানুষকে বঞ্চিত করার ছক কষছে বিজেপি সরকার। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম নিয়ে চর্চা শুরু হতেই পোস্টে আক্রমণ করেছে তৃণমূল।
মহিলাদের বক্তব্য তুলে পোস্টে তৃণমূলের তরফে লেখা হয়েছে ক্ষমতায় আসার পর বিজেপির আসল জনবিরোধী চেহারা দেখতে পাচ্ছে মানুষজন। অন্নপূর্ণা ভাণ্ডারের নাম করে মা-বোনেদের সাহায্য করার বদলে উল্টে ১৩ পাতার জটিল ফর্ম জমা দেওয়ার নিয়ম এনে চরম হয়রানির মুখে ঠেলে দেওয়া হচ্ছে।
বিজেপির অযোগ্যতা এবং অসংবেদনশীলতার মূল্য মহিলাদের দিতে হচ্ছে। ফলে আগামী বছরগুলোয় কী পরিমাণ দুর্ভোগ অপেক্ষা করছে তা এখনই কল্পনা করা যাচ্ছে।
