
প্রায় তিন মাস অতিক্রান্ত হওয়ার পরও আমেরিকা-ইরানের দ্বন্দ্বের কোনও স্থায়ী সমাধান এখনও মেলেনি। এখনও চলছে আলোচনা, পর্যালোচনা।
গত এপ্রিল মাসে ইরানের সঙ্গে যে মাস দুয়েকের যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার মেয়াদ বৃদ্ধি নিয়ে কূটনৈতিক স্তরে আলোচনা চলছে। সংবাদসংস্থা সূত্র উল্লেখ করে জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের মূল দু’টি শর্তেই এখনও শান্তিচুক্তি আটকে রয়েছে। ইরান কোনও ভাবে সেই শর্ত মেনে নিচ্ছে না। আবার আমেরিকাও নাছোড়। শীঘ্রই যুদ্ধবিরতি সংক্রান্ত ইরানের প্রস্তাবগুলি নিয়ে হোয়াইট হাউসে বৈঠকে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, হোয়াইট হাউসের একটি সুরক্ষিত কক্ষে তিনি বৈঠক করবেন এবং ইরানের প্রস্তাবগুলির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ইরানের প্রস্তাবে যুদ্ধবিরতির মেয়াদ আরও বৃদ্ধি করার কথা বলা হয়েছে।
