অভিষেকের কালীঘাটের বাড়িতে সিআইডি

0
18
ছবি সৌজন্যে : নিজস্ব
সই-কাণ্ডে সিআইডির হাজিরা এড়ানোর দিনই তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘটের বাড়িতে আবার গিয়েছে সিআইডির দল। সোমবার বিকেলে রাজ্যের গোয়েন্দা দলের কয়েক জন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছোন।
বাড়ির বাইরে গোয়েন্দা তৎপরতা তুঙ্গে এবং গোটা বাড়ির পুঙ্খানুপুঙ্খ ভিডিওগ্রাফি বা ভিডিও রেকর্ডিং করা হয়েছে। তবে এখনও ভিতরে যেতে পারেননি, বাড়ির বাইরেই অপেক্ষা করছেন আধিকারিকরা। সূত্রের খবর, সিআইডি-র দলকে জানানো হয়েছে অভিষেককে জানানো হয়েছে। তিনি বললে দরজা খোলা হবে। দিন দুয়েক আগেই তাঁর কালীঘাটের বাড়িতে হাজির হয়েছিল তারা। নোটিস পাঠিয়ে সোমবার ভবানী ভবনে তলব করা হয়েছিল তৃণমূল সাংসদ-কে। কিন্তু শারীরিক অসুস্থতার কথা জানিয়ে দু’সপ্তাহ সময় চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সোমবারই তাঁর বাড়ি হাজির হয় সিআইডি। বিধানসভায় বিরোধী দলনেতা, উপদলনেতা এবং মুখ্যসচেতক কে হবেন, এ নিয়ে পরিষদীয় নিয়মের জটিলতায় পড়তে হয়েছে তাদের। অভিযোগ ওঠে, অভিষেক বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর কাছে তৃণমূল বিধায়কদের সই করা প্রস্তাবিত চিঠি পাঠান, তাতে কয়েক জন বিধায়কের সই জাল করা হয়েছে।
সোমবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তৃণমূলের দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার অভিযোগের ভিত্তিতে বিধানসভার তরফে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের হয়। এই ঘটনার তদন্তে পুলিশকে সাহায্য করছে সিআইডি।