নদিয়ার একটি ওয়ার্ডেই ১৭৩ ‘পুরুষ লক্ষ্মী’

0
342
ছবি সৌজন্যে : নিজস্ব

নদিয়া জেলার একটি ব্লকেই পুরুষ লক্ষ্মীর ছড়াছড়ি। পুরুষ হয়েও পূর্বতন সরকারের মহিলাদের জন্য প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধে নিয়েছেন কৃষ্ণনগর ২ নম্বর ব্লকে অন্তত ১৭৩ জন।

বিডিও অফিস সূত্রে খবর চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে এই ব্লকে অন্তত ১৭৩ জন পুরুষ উপভোক্তাদের নাম ঢোকানো হয়েছে তালিকায়। এতদিনে তাদের অ্যাকাউন্টেও পৌঁছেছে টাকা। বিজেপি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প শুরুর আগে তালিকা ঝাড়াই বাছাই শুরু করেছে। আর তাতেই সামনে এসেছে দুর্নীতি। ইতিমধ্যে তাদের চিহ্নিত করে তালিকা থেকে নাম বাতিলের জন্য জেলাশাসকের কাছে আবেদন জানিয়েছেন কৃষ্ণনগর ২ নম্বর ব্লকের বিডিও। এই ঘটনায় বিডিও অফিসের এক কর্মীকে শোকজ করা হয়েছে।

এদিকে মালদার হরিশচন্দ্রপুরে সোনাকুলের বাসিন্দা নুন নাহারকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ ২০২১ থেকে তাঁর অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে।