
ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির প্রথম ধাপ খুব শিগগিরই চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেছেন, চুক্তির প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে।
মন্ত্রী বলেছেন, আমেরিকার ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গোর বলেছেন, চুক্তির ৯৯ শতাংশ প্রস্তুত। এখন শুধু ছোটখাটো বিষয় নিয়ে আলোচনা চলছে। তিনি আরও বলেছেন, আমেরিকা সাম্প্রতিক কিছু আইনি পরিবর্তন চুক্তির চূড়ান্ত খসড়ায় কীভাবে প্রতিফলিত হবে, তা নিয়ে আলোচনা চলছে। তবে তিনি আশাবাদী যে খুব দ্রুতই প্রথম ধাপের বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে। বাণিজ্য আলোচনা এগিয়ে নিতে একটি মার্কিন প্রতিনিধি দল ভারতে পৌঁছেছে। ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত সপ্তাহে বলেছিলেন, দুই দেশের মধ্যে আলোচনা ইতিবাচক ও গঠনমূলকভাবে এগোচ্ছে।
