এক লক্ষ সাইবার হামলা, সামলাতে নাজেহাল সিবিএসই

0
18
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

ফের বড়সড় সাইবার হামলার শিকার সিবিএসই-র পুনর্মূল্যায়ন পোর্টাল। পোর্টাল চালু হওয়ার ২ মিনিটের মধ্যে ১৫ লক্ষ হিট এবং এক লক্ষের বেশি বার অনুমোদনহীন প্রবেশের চেষ্টা চলে। যা সাইবার হামলা বলেই দাবি করা হচ্ছে।

পরিস্থিতি এতটাই গুরুতর আকার নেয় যে মঙ্গলবার পোর্টাল খুললেও লগইন থেকে শুরু করে প্রতি পদে বিপুল সমস্যার মুখে পড়েন পড়ুয়া ও অভিভাবকরা। এই ঘটনায় বিবৃতি দেওয়া হয়েছে সিবিএস-র তরফে। উল্লেখ্য, চারদিন পর মঙ্গলবার পুনর্মূল্যায়ন পোর্টাল চালু করেছিল সিবিএসই। সকালে পোর্টাল চালু হতেই কার্যত দেশজুড়ে অভিযোগ আসতে শুরু করে। লগইন সমস্যা, পেমেন্ট ব্যর্থতা এবং ওয়েবসাইট ক্র্যাশের অভিযোগ করেন পড়ুয়ারা। মাত্র ২ মিনিটে ১৫ লক্ষের বেশি হিট আসে ওয়েবসাইটে।

যা ডিনায়েল অফ সার্ভিস বলে দাবি। এটিও একধরনের সাইবার হামলা। যার উদ্দেশ্য হল পোর্টাল অচল করে দেওয়া। একইসঙ্গে এক লক্ষের বেশি অ্যাকসেসের চেষ্টা হয়। দুপুর পেরোতেই সমস্যা আরও গুরুতর আকার নেয়। এরই মাঝে সিবিএসই জানায়, পোর্টালে সাইবার হামলা হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, বর্তমানে পোর্টালটি একই সময়ে ৮ হাজারের বেশি ব্যবহারকারীকে পরিষেবা দিচ্ছে। বলা হয়েছে, ২ মিনিটে পোর্টালে এক লক্ষের বেশিবার অনুমোদন ছাড়া অ্যাক্সেসের চেষ্টা হয়। সিবিএসই জানিয়েছে , আক্রমণ সত্ত্বেও পোর্টালটি সুরক্ষিত ও সচল রয়েছে।