৮ জুন ‘ইন্ডিয়া’র বৈঠক, দিল্লি যাবেন মমতা-অভিষেক!

0
20
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
সর্বভারতীয় স্তরের বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া’র বৈঠক হবে আগামী ৮ জুন। ওই বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।যদিও, বৈঠক কবে হবে সেই নিয়ে দিন চূড়ান্ত হচ্ছিল না।
প্রথমে ঠিক ছিল ২ জুন হবে ইন্ডিয়া’র বৈঠক। কিন্তু একাধিক নেতার ওই দিন দিল্লি যাওয়া সম্ভব নয় বলে তাঁরা জানিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে। তার পরে ৮ জুন বৈঠকের তারিখ চূড়ান্ত করা হয়। ৩০ মে শনিবার সোনারপুরে অভিষেকের উপর আক্রমণের ঘটনাকে নিয়ে বিরোধী জোট ইন্ডিয়া’র প্রায় সমস্ত প্রথম সারির নেতা পোস্ট করে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছিলেন। সেই সব পোস্টগুলিকে রিপোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধন্যবাদও জানিয়েছিলেন। ফলে বোঝাই যাচ্ছিল তৃণমূল চাইছে সর্বভারর্তীয় স্তরে বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে সমন্বয় রেখে চলতে।
তবে তৃণমূল যে ভাবে ভাঙনের মুখোমুখি দাঁড়িয়ে আছে তাতে ৮ জুনের আগে বিধানসভার পরিষদীয় দলে সমীকরণ বদলে যেতে পারে।