
দায়িত্ব নিয়েই সাবলীল ও দুর্নীতিমুক্ত পঞ্চায়েত ব্যবস্থা জোর দিয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেছেন পঞ্চায়েত ব্যবস্থাকে সাবলীল ও দুর্নীতি মুক্ত করতে হবে।
জব কার্ড রয়েছে এমন পরিবারগুলোকে প্রাপ্ত টাকা দেওয়া হবে। সব তথ্য ও নথি দেখে নিয়ে অনুমোদনের পর টাকা দেওয়া হবে। উল্লেখযোগ্যভাবে দিলীপ ঘোষ জানিয়েছেন পঞ্চায়েতের কাজে গতি আনতে সাড়ে ৬ হাজারেরও বেশি পদে নিয়োগ করা হবে। গ্রামোন্নয়ন দফতরের সমস্ত কেন্দ্রীয় প্রকল্প চালু হবে এরাজ্যে। ফের ১০০ দিনের কাজ শুরুর ঘোষণা করেছেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। গ্রাম সড়ক যোজনায় সাতাশো কিলোমিটারেরও বেশি গ্রামীণ রাস্তা, সেতু তৈরির কথাও জানিয়েছেন। দিলীপ ঘোষ জানিয়েছেন এজন্য আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে।
দিলীপ ঘোষ আরও বলেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য সমীক্ষার কাজ শুরু হয়েছে। জেলা উন্নয়ন পর্যবেক্ষকরা খাজ করবেন দিশা কমিটির অধীনে। সেখানে সাংসদ, বিধায়ক, জেলাশাসকরা থাকবেন।
