‘আবারও নিট দেওয়ার ক্ষমতা নেই!’ ছাত্রী আত্মঘাতী

0
18
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
নিট কেলেঙ্কারির জেরে আত্মঘাতী হয়েছেন এক চিকিৎসক হতে চাওয়া পরীক্ষার্থী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নাগপুরে। জানা গিয়েছে, সেখান থেকেই চিকিৎসাবিদ্যায় স্নাতকে ভর্তির প্রবেশিকার প্রস্তুতি নিচ্ছিলেন ১৮ বছরের আকাঙ্ক্ষা চতুর্বেদী।
মধ্যপ্রদেশের মৌগঞ্জ জেলার বাসিন্দা তিনি। আকাঙ্ক্ষার বাবা কিসান ক্রেডিট কার্ড মারফত তিন লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। ধার করেছিলেন আত্মীয়দের কাছেও। আশা ছিল, পরিবারের একমাত্র কন্যাসন্তান চিকিৎসক হওয়ার পর সেই ঋণ শোধ করে দেবেন।
কিন্তু নিট প্রশ্নফাঁস কেলেঙ্কারির ঘটনায় হাল ছেড়ে বেছে নিয়েছেন আত্মহননের পথ। তাঁর শেষ চিরকুটে সে কথা লিখেও গিয়েছেন আকাঙ্ক্ষা। পুলিশের উদ্ধার করা সুইসাইড নোট-এ লেখা ছিল, প্রথম বারের পরীক্ষায় ভাল নম্বর পাওয়ার উপযুক্ত উত্তর লিখছিলেন। কিন্তু দ্বিতীয় বারে আবার ভাল করে লিখতে পারবেন কি না, তার কোনও নিশ্চয়তা নেই। এরপরই মা এবং বাবার কাছে ক্ষমা চাওয়ার উল্লেখ রয়েছে।