সন্দেশখালিতে তৃণমূল নেতার পুকুরে অস্ত্রভাণ্ডার

0
18
ছবি সৌজন্যে : নিজস্ব
সন্দেশখালিতে তৃণমূল নেতা রবিন দাস ও তাঁর ভাই গোপাল দাসের বাড়ি লাগোয়া পুকুরে অস্ত্রের ভাণ্ডার উদ্ধারের ঘটনায় শোরগোল পড়েছে। শনিবার সকালে সন্দেশখালির মণিপুরের দাপুটে তৃণমূল নেতা রবিন দাস ও তাঁর ভাই গোপাল দাসের বাড়িতে যান এসটিএফ-র তদন্তকারীরা। দু’জনেই শেখ শাহাজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে।
তাঁদের বাড়ি, বাড়ি লাগোয়া এলাকার পাশাপাশি তল্লাশি চলে পুকুরেও। তখনই বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয় বলে জানা যাচ্ছে। এলাকায় অশান্তি পাকানোর জন্য এই অস্ত্র মজুত করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। খবর চাউর হতেই ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়। প্রচুর লোকজন এলাকায় ভিড় করতে শুরু করেন। এসটিএফের তদন্তকারীদের সঙ্গেই সন্দেশখালি খানার পুলিশ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও এলাকায় রয়েছেন। তল্লাশি চলেছে গোটা এলাকাতেই।
দুই ভাইয়ের বিরুদ্ধে দীর্ঘদিন থেকেই এলাকার সাধারণ মানুষের উপর অত্য়াচার চালানোর অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে বিজেপি কর্মীদের উপর অত্যাচারের।