
৮ জুন দিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকের আগে যখন তৃণমূল কংগ্রেসে ভাঙন অব্যাহত। ঠিক সেই সময় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়া নিয়ে কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।
তিনি বলেছেন, তৃণমূল কংগ্রেস ভাঙারই ছিল, তাই ভাঙছে। এবড়ো, খেবড়ো ভাবে ভাঙছে। শমীকের আরও মন্তব্য, ভাঙারও একটা বিজ্ঞান আছে, অপরূপ ভাবে ভাঙা। কিন্তু এর সঙ্গে দূর-দূরান্ত পর্যন্ত কোথাও বিজেপির সম্পর্ক নেই। মতাদর্শ বিহীন, লক্ষ্যভ্রষ্টহীন একটা জনগোষ্ঠী যদি নিজেকে রাজনৈতিক দল হিসাবে পরিচয় দেয়। তাহলে তো তাদের অবস্থা এরকম হবেই।
আর রাজনৈতিক দল হিসাবে অন্য কেউ যোগাযোগ রাখলে, কথা বলতে হয় এইটা ভদ্রতা। তবে, তার মানে এটা নয় যে বিজেপির দরজা খোলা রয়েছে, বিজেপির দরজা বন্ধই।
