জোড়াসাঁকোয় কাউন্সিলরের বাড়িতে পুলিশের হানা!

0
22
ছবি সৌজন্যে : নিজস্ব

জোড়াসাঁকোয় তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিনের বাড়িতে পুলিশের হানা। রবিবার সকাল সকাল তাঁর কলেজ স্ট্রিট সংলগ্ন বাড়িতে পৌঁছে যায় জোড়াসাঁকো থানার পুলিশ।

সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। বাড়ির বাইরে বাহিনীর জওয়ানেরা দাঁড়িয়ে। ভিতরে কাউন্সিলরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে খবর। ঠিক কী কারণে এই জিজ্ঞাসাবাদ, এখনও স্পষ্ট নয়।কলকাতা পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জসিমউদ্দিন। তাঁর বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ রয়েছে। অনেকেই তাঁর কর্মকাণ্ডে ক্ষুব্ধ। অভিযোগ, এক নাবালিকাকে হেনস্থার অভিযোগে ওই এলাকা থেকেই কাউন্সিলর ঘনিষ্ঠ এক জনকে শনিবার গ্রেফতার করে পুলিশ।

তারপর সকালেই কাউন্সিলরের বাড়িতে তারা এসেছে। পকসো আইনে রুজু হওয়া সেই মামলার প্রেক্ষিতেই জসিমউদ্দিনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে কি না, জানা যায়নি।