হাসপাতালে ভর্তি অশোককে ফোন মুখ্যমন্ত্রীর, দেখতে গেলেন শঙ্কর

0
709
ছবি সৌজন্যে : নিজস্ব

বাড়িতে পড়ে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্যকে ফোন করে শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

চলতি মাসেই ১৬-১৭ তারিখ কার্শিয়াংয়ে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তখন তাঁকে দেখতে যাবেন বলে ফোনে অশোক ভট্টাচার্যকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। মুখ্যমন্ত্রী হওয়ার জন্য শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন অশোক ভট্টাচার্য। শিশির অধিকারী কেমন আছেন সেকথাও জানতে চান অশোক ভট্টাচার্য। শনিবার রাতে শিলিগুড়িতে নিজের বাড়িতে পড়ে মাথা ফাটে অশোক ভট্টাচার্য-র সঙ্গে সঙ্গে তাঁকে মাটিগাড়ার একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। তাঁর মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে।

রবিবার অশোক ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ। তখনই শঙ্কর ঘোষের ফোন থেকে কথা বলেন মুখ্যমন্ত্রীশুভেন্দু অধিকারী।