বিরোধী দলনেতার পদ নিয়ে হাইকোর্টে তৃণমূল

0
14
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের স্বীকৃতি এবং সেই সংক্রান্ত সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বালিগঞ্জের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়।
মামলার অন্যতম আবেদনকারী হিসেবে রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের প্রক্রিয়া এবং তার সাংবিধানিক ভিত্তি নিয়েই আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আদালতে মামলাকারীদের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়েছে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। এদিকে, সই কাণ্ডে ফের সিআইডির হাজিরা এড়ালেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে শনিবারই দিল্লিতে গিয়েছেন তিনি।
বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানেই রয়েছেন। চিঠি লিখে সিআইডির কাছ থেকে সময় চান তিনি।