পশ্চিমবঙ্গে সিবিআই তদন্তের ঢালাও ছাড়পত্র

0
21
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
পশ্চিমবঙ্গে সিবিআইকে কোনও তদন্ত করতে গেলে লাগত সরকারের অনুমতি। তৃণমূল জমানায় নেওয়া সেই সিদ্ধান্তে এ বার বদল করেছে রাজ্যের বিজেপি সরকার।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তে সার্বিক অনুমতি দেওয়া হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, দিল্লি স্পেশাল পুলিশ এস্টাব্লিশমেন্ট আইনের ৬ নম্বর ধারায় পশ্চিমবঙ্গ জুড়ে তদন্ত করার জেনারেল কনসেন্ট দেওয়া হয়েছে। রাজ্যে কর্মরত কেন্দ্রীয় সরকার কর্মচারীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে সিবিআইয়ের কোনও অনুমতি লাগবে না। তবে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে পূর্ব লিখিত অনুমতির প্রয়োজন পড়বে সিবিআইয়ের। ২০১৮ সালে তৎকালীন তৃণমূল সরকার রাজ্যে সিবিআই তদন্তের সার্বিক অনুমতি প্রত্যাহার করে নিয়েছিল।
এর ফলে প্রতিটি মামলার ক্ষেত্রে সিবিআইকে এখন আলাদা আলাদা ভাবে রাজ্যের অনুমতি নিতে হত। শুধু পশ্চিমবঙ্গে নয়, দেশের প্রায় সব বিজেপি বিরোধী রাজ্যের সরকারই সিবিআই তদন্তে জেনারেল কনসেন্ট প্রত্যাহার করেছে।