ঋতব্রতর ঘরে সন্দীপনের সঙ্গী ফিরহাদ 

0
19
ছবি সৌজন্যে : নিজস্ব

বিধানসভায় তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীর আরও শক্তিবৃদ্ধির জল্পনা উস্কে সোমবার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন কলকাতার প্রাক্তন মেয়র তথা বন্দর এলাকার বিধায়ক ফিরহাদ হাকিম। সোমবার দুপুরে বিধানসভায় ঢোকেন কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম।

বিধানসভায় ঢুকে তিনি বিদ্রোহী শিবিরের বিধায়ক সন্দীপন সাহার সঙ্গে যান ঋতব্রতের ঘরে। ফিরহাদ-ঋতব্রত এই সাক্ষাৎকে ঘিরেই জল্পনা ছড়িয়েছে।শুক্রবার কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন বলে পরিচিত ফিরহাদ হাকিম, যিনি রাজ্য রাজনীতিতে ববি নামেই সমধিক পরিচিত। অন্যদিকে, প্রায়ই ঋতব্রতদের তরফে দাবি করা হচ্ছে যে, বিদ্রোহী শিবিরে যোগ দিতে চলেছেন তৃণমূলের আরও কয়েক জন বিধায়ক। এই আবহে মমতা-ঘনিষ্ঠ ফিরহাদ ঋতব্রতদের শিবিরে শামিল হবেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

দীর্ঘ সময় পরে যখন বিধানসভা থেকে ফিরহাদ হাকিম বেরোন, শুধু বলে যান, নো কমেন্ট প্লিজ। সূত্রের খবর, ফিরহাদ হাকিম ও অশোক দেবের সঙ্গে এ দিন বিধানসভার লবিতে আলাদা বৈঠক হয় মন্ত্রী তাপস রায়ের।