তোলাবাজি মামলায় ধৃত স্বরূপ বিশ্বাসকে নিয়ে নিউ আলিপুরের সাহাপুর কলোনিতে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে হানা দিয়েছে পুলিশ। ফ্ল্যাট ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ওই ফ্ল্যাটে পরিবারের লোকজন নিয়ে থাকতেন স্বরূপ বিশ্বাস। সূত্রের খবর, ফ্ল্যাটের ভিতরে চলছে জোর তল্লাশি। হেয়ার ড্রেসারের তোলা যৌন নির্যাতন-সহ একাধিক অভিযোগে গত বৃহস্পতিবার রাতে গ্রেফতার হন স্বরূপ বিশ্বাস। আপাতত পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। এই ফ্ল্যাটে কোনও নথিপত্র আছে কিনা, সে সংক্রান্ত তথ্যের খোঁজে সম্ভবত পুলিশ আধিকারিকরা বিশ্বাস ব্রাদার্সে’র বাড়িতে হানা দেয় বলেই খবর।
গ্রাম থেকে শহর
News & Much More
