আর জি করে কি হয়েছিল, বলুন কাকলি, চ্যালেঞ্জ কল্যাণের

0
21
ছবি সৌজন্যে :ফেসবুক

আর জি করে ঠিক কী হয়েছিল, পারলে সিবিআইকে সত্যিটা বলুন কাকলি ঘোষ দস্তিদার। চ্যালেঞ্জ করেছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে বিদ্রোহীদের বিরুদ্ধে আক্রমণ করেছেন আক্রমণ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন ১৫ বছর ধরে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা অভ্যেস হয়ে গিয়েছে।

তাই এখনও মুখ্যমন্ত্রীর পাশে ঘুরছে। পাওয়ার ছাড়া এরা থাকতে পারবে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন এদের আসল নেতা নরেন্দ্র মোদী। তাঁরা আদতে মনে প্রাণে বিজেপিতেই শামিল হয়েছেন। তিনি আরও বলেছেন যদি এতই সাহস থাকে, তবে নিজের নিজের নির্বাচনী কেন্দ্র গিয়ে দেখান। সেখানে গিয়ে বুথস্তরের সাধারণ দলীয় কর্মীদের মুখোমুখি দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা নেই। তিনি আরও বলেছেন ২০১১ সালের পর দলে এসেছে। কোনও লড়াই করেনি। তিনি আরও বলেছেন তারকারা ভিনদেশি তারা। কেষ্ট না থাকলে শতাব্দী রায়ও কোনওদিন জিততে পারত না। এরা তৃণমূল কর্মীদের সঙ্গে অন্যায় করেছে।

আরজি করের প্রসঙ্গ তুলে দলের দুই বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, শর্মিলা সরকার ও অভয়ার মাকে আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ সত্ত্বেও কেন অভয়ার মা বিজেপিতে যোগ দিয়েছেন সেই প্রশ্নও তুলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।