দেব-কে ঘাটাল মাস্টার প্ল্যান আশ্বাস মুখ্যমন্ত্রীর

0
492
ছবি সৌজন্যে : নিজস্ব

দেব-কে ঘাটাল মাস্টার প্ল্যান আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তৃণমূল সাংসদ দেবের সঙ্গে তাঁর বিশষ আলোচনা হয়েছে।

রাজ্য সরকারও চায় যে এই দীঘমেয়াদি সমস্যার স্থায়ী সমাধান হোক। মুখ্যমন্ত্রীর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ঘাটালের সাংসদ দেব। তিনি বলেছেন তিনি সারাজীবন সৌজনের রাজনীতিতে বিশ্বাসী। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু কখনও কাউকে ব্যক্তিগত স্তরে অপমান করা তাঁর স্বভাব নয়। মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যান হবে। একজন জনপ্রতিনিধি হিসেবে এটাই তাঁর কাছে সবচেয়ে বড় পাওনা। যে মাটি ঘাটাল াস্টার প্ল্যানের মাটি কাটা শুরু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তাঁর বিশ্বাস সেই কাজ শেষ হবে এখনকার যিনি মুখ্যমন্ত্রী তাঁর হাত ধরে। ঘাটাল লোকসভা কেন্দ্রের সবচেয়ে বড় সমস্যা বন্যা।

২০১৪ থেকে লড়াই চলছে। ২০২৪-এ তিনি দাঁড়াবেন বলেছিলেন, কিন্তু দিদি কথা দিয়েছিলেন। কথাও রেখেছেন। ৫০০ কোটি টাকা বরাদ্দও হয়েছিল।