২১ মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র তেহরানের, অশান্ত লেবাননও

0
16
ছবি সৌজন্যে : এক্স
নতুন করে পশ্চিম এশিয়া জুড়ে হামলা শুরু করেছে ইরান। সেখানকার বিভিন্ন দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অন্তত ২১টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান বাহিনী।
বাহরিন, জর্ডন, কুয়েতের মতো দেশগুলিতে প্রতিনিয়ত সাইরেন বাজছে। সংশ্লিষ্ট দেশগুলির কর্তৃপক্ষ হামলার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, তাঁদের প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু ইরানি ড্রোন, ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। তবে কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইরাকি সংবাদমাধ্যম সূত্রে খবর, বাহরিনে ১৬টির বেশি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। হামলা হয়েছে জর্ডনেও। ইরানের ইসলামিক রেভলুশনারি গার্ড কোর জানিয়েছে, তাদের অ্যারোস্পেস বাহিনী জর্ডনের একটি ঘাঁটি লক্ষ্য করে দূরপাল্লার সলিড-ফুয়েল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এফ-৩৫ মার্কিন যুদ্ধবিমানের হ্যাঙ্গার এবং একটি কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সেন্টারকে নিশানা করে হামলা চালানো হয়েছে। মার্কিন ঘাঁটি লক্ষ্য করে চালানো অন্যতম বৃহত্তম প্রতিশোধমূলক হামলা হিসাবে বর্ণনা করেছে আইআরজিসি। অন্যদিকে, নতুন উত্তেজনা ছড়িয়েছে লেবাননে।
ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে জুড়ে ইজরায়েলের সামরিক বাহিনী, সাঁজোয়া গাড়ি, কমান্ড পোস্ট লক্ষ্য করে একাধিক ড্রোন, ক্ষেপণাস্ত্র, রকেট হামলা চালিয়েছে।