বিজেপির বিজয় মিছিলের জন্যই শিশুর মৃত্যু, তোপ তৃণমূলের

0
623
ছবি সৌজন্যে : এক্স

বিজেপির বিজয় মিছিল থেকে ছোঁড়া বাজির কারণে স্কুটি বেসামাল হয়ে ট্রাকের সঙ্গে ধাক্কায় মৃত্যু হয়েছে ১০ বছরের তানবির হোসেনের। শালবনির ঘটনা সোশ্যাল মিডিয়ায় পোস্টে বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল।

বিজেপির অহংকার, আইনহীনতা আর গুন্ডামির রাজনীতির জন্য একটা ছোট শিশু প্রাণ হারিয়েছে। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে পশ্চিম মেদিনীপুরের শালবনির সৈয়দপুরে। রাস্তা অবরোধ করে বিক্ষোভদেখাতে থাকেন স্থানীয়রা। জানা গিয়েছে সঞ্জীব হোসেন ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় বাঁকিবাঁধ অঞ্চলের সৈয়দপুর এলাকায় বিজেপির একটি বিজয় মিছিল বেরিয়েছিল। অভিযোগ হঠাৎ মিছিলেনর দিক থেকে একটি বাজি এসে সঞ্জীবের স্কুটির সামনে পড়ে। বিকট শব্দে ভারসাম্য হারিয়ে স্কুটি থেকে পড়ে যান বাবা ও ছেলে। সেই সময় শালবনির দিক থেকে আসা ট্রাক স্কুটিতে ধাক্কা মারে।

গুরুতর জখম হন সঞ্জীব ও তাঁর ছেলে তানবির।স্থানীয়রা বাবা ও ছেলেকে উদ্ধার করে শালবনি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।