৩ ভারতীয় নাবিক হত্যা গর্জে উঠলেন জয়শঙ্কর

0
34
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
হরমুজে তৈলবাহী জাহাজের উপর হামলা ও ৩ ভারতীয়ের মৃত্যুতে তুঙ্গে টানাপোড়েন। তারই মাঝে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গে কথায় ক্ষোভ উগরে দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই ঘটনার কড়া নিন্দা করেছেন তিনি।
এই ধরনের হামলার ঘটনা মোটেও সমর্থনযোগ্য নয় বলেই জানিয়েছেন বিদেশমন্ত্রী। এক্স হ্যান্ডেলে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর লিখেছেন, মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গে কথা হয়েছে। তেলের ট্যাঙ্কারে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে এমন প্রাণঘাতী হামলা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়।