মাথায় তুলে রেখেছিলেন, মমতাকে কুণালের ‘সুদীপ’ তোপ

0
20
ছবি সৌজন্যে : নিজস্ব

তৃণমূলের বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়। শতাব্দী রায়ের সঙ্গে ভূপেন্দ্র যাদবের দিল্লির বাড়িতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে জল্পনা তৈরি হতেই কুণাল ঘোষের মন্তব্য এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য ছিল।

বেলেঘাটার বিধায়ক বলেছেন এদের মাথায় তুলে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার জন্য যোগ্যরা দলে জায়গা পাননি। নয়না বন্দ্যোপাধ্যায়ের নাম না করে খোঁচা দিয়ে বলেছেন একজন যখন গেছেন তখন আরেকজনও যাবেন।

তিনি আরও বলেছেন এই সমস্ত নেতার জন্য তাপস রায়, সজল ঘোষদের দল ছাড়তে হয়েছে। উত্তর কলকাতার যে মানুষজন বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।