তালা ভেঙে অভিষেকের বাড়িতে ঢুকে পিএ-র খোঁজ, শ্বশুরবাড়িতেও

0
15
ছবি সৌজন্যে : নিজস্ব

মোবাইল টাওয়ার লোকেশন কালীঘাট দেখাতেই আপ্তসহায়ক সুমিত রায়ের খোঁজে শুক্রবার রাত ২টোয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘিরে ফেলে শালবনি থানার পুলিশ। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের খোঁজে শুক্রবার সন্ধে ৭টায় কালীঘাটে পৌঁছে যায় শালবনি থানার পুলিশ। এরপর রাত ১টায় কালীঘাট থানায় যায়। এরপর রাত ২টো নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘিরে ফেলে পুলিশ। বারবার বলা সত্ত্বেও তালা না খোলায় ৪ ঘণ্টা বাইরের বাইরেই অপেক্ষায় থাকে পুলিশ। বাধ্য হয়ে সকাল ৬ টা নাগাদ তালা ভাঙতে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ডাকা হয়। এরপর ৬টা ২০ নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভিতরে ঢোকে পুলিশ। এদিকে পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকতেই সেখানে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ৭টা ৪৫ মিনিট নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে যায় পুলিশ। এরপর ৮টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ছাড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। আর্থিক প্রতারণার অভিযোগে তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে খড়গপুর থেকে ৬ তারিখ গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের পর জানা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের সঙ্গে সুজয় হাজরার কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। সেই তথ্য সামনে আসে। সেই সূত্রের তদন্তে নামে শালবনি থানার পুলিশ। কালীঘাটের পর শ্রীরামপুরের বিবেকানন্দ সরণির সুমিতের শ্বশুরবাড়িও যায় পুলিশ। সুমিতের শাশুড়ি জানিয়েছেন দু-এক দিনের মধ্যে তিনি শ্বশুরবাড়ি যাননি। সাংবাদিকদের প্রশ্নে কার্যত অসন্তোষপ্রকাশ করতে দেখা যায় প্রৌঢ়াকে।