
সুমিত রায় চেষ্টা করেছিলেন যাতে তিনি টিকিট না পায়। দাবি করেছেন কুণাল ঘোষ। তাঁর দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তিনি বেলেঘাটার টিকিট পেয়েছিলেন।
তিনি আরও বলেছেন সুমিত রায়ের মত লোকেরা দলটা তুলে দিয়েছে। আক্রমণ করেছেন কুণাল ঘোষ। খোঁচা দিয়ে বলেছেন এদের আবার ফ্যান ক্লাব রয়েছে। সুমিত রায়কে খুশি না করলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা যেত না।
তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে গ্রেফতারের পর সুমিত রায়ের সঙ্গে কোটি কোটি টাকার লেনদেনের সূত্র ধরে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যায় পুলিশ। এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তাপস রায় বলেছেন যে সব দুর্নীতি অন্যায় এতদিন হয়েছে সবই থ্রু সমিত রায় হয়েই হয়েছে।
