উদ্ধবের ডাকা বৈঠকে গরহাজির বহু সাংসদ

0
19
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
শিবসেনা-উদ্ধবের সেই ভাঙা ঘরে ফের ভাঙনের ইঙ্গিত। রবিবার মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের ডাকা গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিলেন না একাধিক সাংসদ। ফোন সুইচ অফ করে কার্যত বেপাত্তা হয়ে গেলেন তাঁরা।
এই ঘটনায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কী উদ্ধবের দলে ফের ভেঙে এনডিএ-তে ভিড়তে চলেছেন দলের সাংসদরা। বঙ্গ রাজনীতিতে পালাবদলের পর বিদ্রোহের ঢেউ লেগেছে তৃণমূলে।
৬০-এর বেশি বিধায়ক জোট পাকিয়ে তৃণমূলের সঙ্গ ছেড়ে বিদ্রোহী তৃণমূল হিসেবে নিজেদের তুলে ধরেছেন। সংসদেও লেগেছে ভাঙন। ২০ জনের বেশি সাংসদ বিদ্রোহ ঘোষণা করে এনডিএ-তে ভিড়েছেন। এই ঝড়ের ধাক্কা লেগেছে ইন্ডিয়া জোটের আর এক শরিক শিবসেনা উদ্ধব শিবিরে। হাওয়া খারাপ আঁচ করে রবিবার মুম্বইয়ে নিজের মাতশ্রী ভবনে দলের সকল সাংসদদের বৈঠকে ডেকেছিলেন উদ্ধব। তবে গুরুত্বপূর্ণ এই বৈঠক শুরুর ঘণ্টাখানেক আগে শিরডি লোকসভার সাংসদ ভাউসাহেব বাকচৌরের ফোন পরিষেবা সীমার বাইরে চলে যায়। আরও দুই সাংসদ কার্যত বেপাত্তা হয়ে যান।