তৃণমূলের ভবিষ্যৎ কি সময় বলবে : দিলীপ 

0
23
ছবি সৌজন্যে : নিজস্ব
রোজই তৃণমূলে ভাঙন ধরছে। এর ভবিষ্যৎ কী, সেটা সময়ই বলে দেবে।
ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে এমনই মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেছেন,  যে কোনও সাংসদ চাইলে স্পিকারের সঙ্গে দেখা করতে পারেন। কেন দেখা করেছেন? কী উদ্দেশ্য ছিল? কী কথা হয়েছে? তিনি এসব জানেন না। কিন্তু এই কথাটা ঠিক যে ভিতরে ভিতরে অনেক কিছু চলছে। দেখা যাক তার ফলাফল কী হয়। রোজই তৃণমূলে ভাঙন ধরছে। এর ভবিষ্যৎ কী, সেটা সময়ই বলে দেবে। তিনি বলেছেন, একবার লিখিত আবেদন জমা পড়লে এবং সংশ্লিষ্ট তথ্য খতিয়ে দেখা হলে স্পিকার সিদ্ধান্ত নেবেন।
যদি তাঁদের পৃথক দল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে তাঁরা আলাদা আসন পেতে পারেন। তবে এটাও সত্যি যে, সবাই তৃণমূল কংগ্রেস ছাড়তে চাইছেন।