অভিষেকের আপ্তসহায়ক সুমিত-র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

0
27
ছবি সৌজন্যে : সংগৃহীত
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। সোমবার তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মেদিনীপুর মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত।
গত কয়েক দিন ধরেই সুমিতের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। কিন্তু সুমিতের সন্ধান মেলেনি এখনও। সুমিতের খোঁজ করতে গত শনিবার ভোরে কালীঘাটে অভিষেকের বাড়ির সামনে পৌঁছে যায় শালবনি থানার পুলিশ। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে তালা ভেঙে ভিতরে প্রবেশ করেছিল পুলিশ। সূত্রের খবর, সুমিতের মোবাইলের টাওয়ার লোকেশন শেষ বার তাঁরা পেয়েছিলেন অভিষেকের বাড়িতেই। সেই সূত্র ধরেই অভিষেকের বাড়িতে শনিবার হানা দেয় শালবনি থানার পুলিশ। যদিও সেখানে সুমিতকে পাওয়া যায়নি। ওই একই দিনে হুগলির শ্রীরামপুরে সুমিতের শ্বশুরবাড়িতেও চলে পুলিশি অভিযান।
সেখানেও তাঁর হদিস মেলেনি। এমতাবস্থায় সুমিতের বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা।