সালাহর মিসরে আটকা ডি ব্রুইনার বেলজিয়াম

0
35
ছবি সৌজন্যে : এক্স

এবারের বিশ্বকাপে ছোট দল বলে কিছু নেই।ব্রাজিল-মরক্কো না হয় এখন সমশক্তির দল।

তাই ১-১ ড্র কে অনাকাক্সিক্ষত ফল বলার সুযোগ নেই। কিন্তু জাপানের বিপক্ষে নেদারল্যান্ডস, অভিষিক্ত কেপ ভার্দের বিপক্ষে স্পেন আর মিসরের বিপক্ষে বেলজিয়াম—সবাই কাগজে-কলমে এগিয়ে ছিল।তবে মাঠের লড়াইয়ের দেখা গেল ভিন্ন দৃশ্য।এবার কেভিন ডি ব্রুইনার বেলজিয়ামকে রুখে দিল মোহাম্মদ সালাহর মিসর। সিয়াটলের লুমেন ফিল্ডে ম্যাচটা ১-১ সমতায় শেষ হয়েছে। ২০ মিনিটে ইমাম আশুরের গোলে এগিয়ে গিয়ে বেলজিয়ামকে বড় ধাক্কা দেওয়ার আভাস দিয়েছিল মিসর।

কিন্তু ৬৬ মিনিটে উপহারসূচক গোলে পার পেয়ে যায় বেলজিয়াম।নিজেদের জালে বল জড়ান মিসরের মোহাম্মদ হানি।