ডিজে-মন্তব্য, ভবানী ভবনে হাজিরায় অভিষেক

0
20
ছবি সৌজন্যে : নিজস্ব
ছাব্বিশের নির্বাচনী প্রচারে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে ডিজে বাজানো মন্তব্যের জেরে মঙ্গলবার ফের সিআইডি-র সামনে হাজিরা দিতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে।
সিআইডি-র তলবে সাড়া দিয়ে মঙ্গলবার বেলা ১১টা ৪৫ নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে রাজ্যের তদন্তকারী সংস্থা ভবানীভবনে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে আইনজীবীও। নির্ধারিত সময় অর্থাৎ দুপুর ১২টার ঠিক ২মিনিট আগে তিনি সিআইডি দফতরে প্রবেশ করেন। তৃণমূল সাংসদকে জিজ্ঞাসাবাদ ঘিরে এদিন ভবানীভবনে ছিল কড়া নিরাপত্তা। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।সূত্রের খবর, এই মামলার তদন্ত কোন পথে এগোবে, তা বুঝতে তৃণমূল সাংসদকে যেসব প্রশ্ন করবেন তদন্তকারীরা, সেই প্রশ্নমালা তৈরি। একাধিক অফিসারের সওয়ালের মুখে পড়তে হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাঁর বয়ান রেকর্ড করা হতে পারে।
এর আগে বিধানসভায় সই জাল মামলার তদন্তে সিআইডি দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি। সোমবার তাঁকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছিল।