নির্মলার আশ্বাস নিয়েই ফিরছেন অর্থমন্ত্রী স্বপন   

0
28
ছবি সৌজন্যে : এক্স
আগামী ২২ জুন পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তার আগে দিল্লি গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং নীতি আয়োগের ডেপুটি চেয়ারম্যান অশোক লাহিড়ির সঙ্গে বৈঠক করেছেন তিনি।
সঙ্গে রাজ্যের অর্থনৈতিক ঘাটতি পূরণে আশ্বাসও নিয়ে এলেন রাসবিহারীর বিধায়ক। যে হেতু বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে, তাই মঙ্গলবার রাতেই দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন রাজ্যের অর্থমন্ত্রী। সাক্ষাতের পর কলকাতা ফিরে আবারও বাজেটের প্রস্তুতি শুরু করবেন তিনি। বুধবার দিল্লিতে প্রথমে নীতি আয়োগের ডেপুটি চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন স্বপন দাশগুপ্ত। পরে তাঁর সাক্ষাৎ হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে। তবে দিল্লির জোড়া বৈঠকে বাজেটের কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা জানাতে চাননি তিনি।
বরং স্বপন দাশগুপ্ত বলেছেন, অবশ্যই বাজেট নিয়ে মধ্যে আলোচনা হয়েছে। তবে কোন কোন বিষয় নিয়ে মধ্যে আলোচনা হয়েছে তা এখনই সংবাদমাধ্যমে বলা সম্ভব নয়।