উদ্ধব শিবির থেকে ছয় এমপি এনডিএ’তে !

0
33
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

তৃণমূলের পর এবার ফের ভাঙতে চলেছে শিবসেনা। সূত্রের খবর , লোকসভায় শিবসেনা (উদ্ধব) শিবিরের যে ন’জন সাংসদ রয়েছেন, তাঁদের মধ্যে ছ’জন আলাদা ব্লক গঠন করে বুধবারই লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে একটি চিঠি দিয়েছেন।

বৈঠক করেছেন উপ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সাথেও। আগামীকাল ১৯ জুন শুক্রবার শিবসেনা পার্টির প্রতিষ্ঠার দিনই তাঁরা একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা শিবিরে যোগ দিতে পারেন বলে খবর।

এদিকে, আসন্ন ভাঙন প্রতিরোধে তড়িঘড়ি হুইপ জারি করে দলের সাংসদদের নিয়ে বৈঠকে বসার কথা জানিয়েছেন উদ্ধব ঠাকরে ৷ জানা গিয়েছে, উদ্ধব ঠাকরের দলের সঞ্চয় দিনা পাতিল, সঞ্জয় দেশমুখ, নাগেশ পাতিল অস্তিকর, ওমরাজে নিম্বলকর, ভাউসাহেব ওয়াকচৌরে ও সঞ্জয় যাদব বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। পরে রাজাভাউ ওয়াজে-র নামও শোনা যায় বিক্ষুব্ধ শিবিরের অংশ হিসেবে।উল্লেখ্য, মহারাষ্ট্রে বিজেপির এই কর্মকাণ্ডের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন টাইগার’৷