নিটের প্রস্তুতি-বৈঠকে ধর্মেন্দ্র প্রধান

0
35
ছবি সৌজন্যে : এক্স
২১ জুন বাতিল হওয়া নিট-ইউজি পরীক্ষা। তার আগে, বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পুনর্মূল্যায়নের প্রস্তুতি খতিয়ে দেখেছেন। সুষ্ঠু, স্বচ্ছ ও নির্বিঘ্নে পরীক্ষা আয়োজনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।
এ দিনের বৈঠকে শিক্ষা মন্ত্রক, বিভিন্ন রাজ্য সরকার, জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির ঊর্ধ্বতন কর্তারা উপস্থিত ছিলেন। স্কুলশিক্ষা সচিব সঞ্জয় কুমার, উচ্চশিক্ষা সচিব বিনীত জোশি এবং এনটিএ-র অধিকর্তা অভিষেক সিংহও উপস্থিত ছিলেন সেখানে। পর্যালোচনা বৈঠক চলাকালীন পরীক্ষা প্রক্রিয়ায় সততা, স্বচ্ছতা ও দক্ষতার সর্বোচ্চ মান বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেন এনটিএ অধিকর্তা। তিনি কর্তৃপক্ষকে সতর্ক ও সম্পূর্ণ প্রস্তুত থাকতে বলেছেন এবং একই সঙ্গে পরীক্ষার্থীরা যাতে চাপমুক্ত পরিবেশে পরীক্ষা দিতে পারে, তা নিশ্চিত করতে বলেছেন।