ফরাসি শিল্পসংস্থাগুলির সিইও-দের সঙ্গে বৈঠকে মোদী

0
49
ছবি সৌজন্যে : এক্স
ফ্রান্সের এভিয়ঁ-লে-বঁ শহরে জি-৭ শীর্ষসম্মেলনে যোগ দিতে গিয়ে ইউরোপের শিল্পমহলের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার শীর্ষস্থানীয় ব্যবসায়ীক সংস্থাগুলির কর্ণধারদের সঙ্গে তাঁর সাক্ষাৎ-পর্বে ভারতে বিনিয়োগের সুযোগ ও সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে সরকারি সূত্রের খবর।
মজবুত গণতন্ত্র। স্থায়ী সরকার। স্বচ্ছ প্রশাসন। সাহসী সংস্কার। আর বিপুল বাজার। মূলত এই পঞ্চ-তন্ত্রে ভর করে ভারতকে বিদেশি বিনিয়োগের জন্য নিরাপদ ও আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরতে গত এক দশক ধরেই সক্রিয় নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার যে বণিকসংস্থাগুলির সিইও-রা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাঁরা পরিকাঠামো নির্মাণ, গতিশীল উৎপাদন, এআই-সহ বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিত্ব করেন। সাঁ-গবাঁর চেয়ারম্যান তথা সিইও বেনোয়া বজাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতে এবং উৎপাদন ও নির্মাণ খাতে বিনিয়োগ বৃদ্ধির সুযোগ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে।