বন্ধু সেজে লাখ লাখ আয় ওরি’র 

0
27
ছবি সৌজন্যে : এক্স

বলিউডের যেকোনো পার্টি বা ঘরোয়া আড্ডায় ওরি ওরফে ওরহান অবত্রামণিকে দেখা যাবেই। অনেকের কাছে তার আসল পরিচয় অজানা হলেও, তারকাদের সঙ্গে তার ছবি নিয়মিত ভাইরাল হয়।

ওরি আসলে কীভাবে আয় করেন,এই প্রশ্নের উত্তর বহুবার ধোঁয়াশায় রাখলেও, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের আকাশছোঁয়া উপার্জন নিয়ে এবার খোলামেলা কথা বলেছেন নেট-তারকা ওরি ওরফে ওরহান।ওরি জানিয়েছেন, তার আয়ের একটা বড় অংশ আসে বিভিন্ন ব্র্যান্ডের প্রচার, পেড কনটেন্ট ও নামী অনুষ্ঠানে অতিথি হয়ে গিয়ে। ওরি বলেছেন, গত মাসে শুধু একটি রিল ভিডিও বানিয়েই ৭৬ লাখ টাকা আয় করেছেন।এদিকে জনপ্রিয়তার কারণে বিভিন্ন ব্যক্তিগত অনুষ্ঠানে হাজির থাকার জন্য ওরির কাছে প্রচুর প্রস্তাব আসে।বিয়েবাড়ি বা জন্মদিনের মতো অনুষ্ঠানে যাওয়ার জন্য তিনি ১৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত নেন।এই প্যাকেজ সম্পর্কে ওরি বলেছেন, ১৫-২৫ লাখ টাকা দিলে তাঁরা তাঁকে দুপুরের বা রাতের খাবারেও ডাকতে পারেন। বিয়ে বা জন্মদিনে গিয়ে এমনভাবে সবার সাথে কথা বলবেন, যেন যার বিয়ে বা জন্মদিন, সে তাঁর শৈশবের বন্ধু। ওরি ওরফে ওরহান অবত্রামণি তাঁদের সঙ্গে সময় কাটাবেন, পরিবারের সঙ্গে মিশে যাবেন।এই পুরো বিষয়টাই টাকা দিয়ে কিনতে পারা যাবে। এদিকে,ছবি তোলার বিশেষ পোজ-এর জন্য ওরি বেশ পরিচিত। ওরি বলেছেন, ভারতে মাত্র দুজন মানুষ তাদের নিজস্ব পোজের জন্য বিখ্যাত,একজন শাহরুখ খান, আর অন্যজন তিনি নিজে।

এবার প্রশ্ন হল ,ইনস্টাগ্রামে ২৫ লাখেরও বেশি ফলোয়ার থাকা এই ওরি ওরফে ওরহান অবত্রামণির এত টাকা সামলান কে? ওরি জানিয়েছেন, তার আয়ের সমস্ত আর্থিক বিষয় বা হিসাবনিকাশ এখনো তার মা-বাবাই দেখেন। এই পুরনো অভ্যাস তিনি কখনো ছাড়বেন না বলেও জানিয়েছেন।