
পশ্চিমবঙ্গে পাঠ্যবইয়ে যোগ করা হোক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা। পশ্চিমবঙ্গ দিবসে উদযাপনে দাবি তুলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
পালা বদলের পর রাজ্যজুড়ে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। এই বিশেষ দিনেই সুকান্ত মজুমদার বলেছেন তাঁর মতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ইতিহাস ও তাঁর ভূমিকা বাঙালির জানা প্রয়োজন। বিজেপি কর্মী হিসেবে রাজ্য সরকারের তাঁর আবেদন পশ্চিমবঙ্গ নির্মাণে শ্যামাপ্রসাদ সহ অন্যান্যদের যে ভূমিকা রয়েছে তা গুরুত্ব সহকারে পাঠ্যবইয়ে একটা চ্যাপ্টার রাখা উচিত।
কার্যত একই কথা বলেছেন রাজ্যের দুই মন্ত্রী তাপস রায় এবং শঙ্কর ঘোষও। শনিবার বিজেপির সদর দফতর, বিধানসভাতেও পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়।
