রাস্তায় থুথু-প্রস্রাবে এবার জরিমানা, ঘোষণা অগ্নিমিত্রার

0
32
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

রাস্তায় থুথু ফেললে গুনতে হবে ১০০ টাকা। যত্রতত্র প্রস্রাব বা প্লাস্টিক ব্যবহার করলে জরিমানা দিতে হবে ২০০ টাকা। পয়লা সেপ্টেম্বর থেকে রাজ্যের পুরএলাকাগুলোয় জরিমানা চালুর কথা ঘোষণা করেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

একইসঙ্গে নাগরিক পরিষেবা, জলনিকাশি ব্যবস্থা এবং ডিজিটাল পরিকাঠামো নিয়েও একাধিক পদক্ষেপের কথা জানিয়েছেন তিনি। আরও বলেছেন প্লাস্টিকের বিকল্প হিসেবে কটন ব্যাগের ব্যবহার নিয়ে ভাবনাচিন্তা করা হয়েছে। দোকানের সামনে আবর্জনা জামিয়ে রাখলেও সংশ্লিষ্ট ব্যবসায়ীর থেকে আদায় করা হবে জরিমানা। পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন রাস্তা বা ফুটপাত কোনও ব্যক্তিগত সম্পত্তি নয়, তাই তা পরিস্কার রাখার দায়িত্ব সবার। এছাড়া রাজস্ব ফাঁকি রুখতে পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট এবং থিয়েটার রোডে পর্যায়ক্রমে ডিজিটাল হোর্ডিং চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পাশাপাশি পরিবেশবান্ধব সৌরশক্তিচালিত ডিজিটাল বাসস্ট্যান্ড তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন অগ্নিমিত্রা পাল।