
মহারাষ্ট্রে একটি মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে ভয়ঙ্কর দুর্ঘটনা। কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ভেঙে পড়া অংশের নীচে ৪০ জন দর্শনার্থী আটকে রয়েছেন বলে খবর। দ্রুততার সঙ্গে উদ্ধারকার্য শুরু হয়েছে।
জানা গিয়েছে, মহারাষ্ট্রের পারভানি জেলার যশওয়াড়ি মন্দিরে নির্মাণকাজ চলাকালীন গর্ভগৃহের সামনের ছাদ ধসে পড়ে যায়। প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেছে এবং ধ্বংসস্তূপের নীচে আটকা পড়া ব্যক্তিদের কাছে পৌঁছনোর চেষ্টা চলছে।
আহতদের চিকিৎসার জন্য পারভানি জেলা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।ছত্রপতি সম্ভাজীনগর থেকে ১৯০ কিলোমিটার দূরে যশবাড়ী গ্রামে অবস্থিত হনুমান মন্দিরটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মন্দিরে গর্ভগৃহে ঢোকার মুখেই নির্মীয়মান ছাদের একাংশ ভেঙে পড়ে। দুপুর ৩টে বেজে ৩০ মিনিটে সভা-মণ্ডপ, অর্থাৎ গর্ভগৃহের বাইরে নির্মীয়মান ছাদের স্ল্যাব ভেঙে পড়ে হঠাৎই।
