
ঢাকার রাজপথে মশাল মিছিল হিন্দুদের। তাদের অভিযোগ, রামের ছবিকে অবমাননা করা হয়েছে।
আর সেই কারণেই এই প্রতিবাদ। হিন্দু মহাজোটের ডাকে হাজার হাজার হিন্দুর মিছিলে উঠেছে,জয় শ্রীরাম ধ্বনি। উঠেছে অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিও।জানা গেছে, বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়িতে শুরু হয়েছিল ৮১ ফুট উঁচু রামমূর্তির নির্মাণের কাজ। কিন্তু ইসলামপন্থী কট্টরবাদীদের হুমকির কারণে বন্ধ রাখা হয় কাজ। মুসলিম অধ্যুষিত বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে এই ঘটনা। এদিকে এখনও পর্যন্ত এই অভিযোগে দায়ের করা মামলা কোনও গ্রেপ্তারি হয়নি। এর মধ্যেই এক বিক্ষোভ সমাবেশে রামের ছবিকে অবমাননা করার ঘটনা ঘটেছে। বিভিন্ন হিন্দু সংগঠন ও ছাত্রছাত্রীদের তরফে ঢাকার শাহবাগ মোড়ে মিছিলের পাশাপাশি জাতীয় প্রেস ক্লাব পর্যন্তও মিছিল করা হয়। প্রেস ক্লাবের সামনে দেখা যায় মানববন্ধন। বিক্ষোভকারীদের দাবি, অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে।একইসঙ্গে বিএনপি সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিক্ষোভকারীরা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ৭২ ঘণ্টার হুঁশিয়ারি দিয়েছে।
দাবি পূরণ না হলে হিন্দু সম্প্রদায় আরও বড় ধরনের সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে, হিন্দু মহাজোট জানিয়েছে, যদি ভগবান রামের মূর্তি নির্মাণের কাজ পুনরায় শুরুর অনুমতি না দেওয়া হয়, তবে তারা বাংলাদেশের ৬৪টি জেলার প্রতিটিতে একটি করে রাম মন্দির নির্মাণ করবে।
