ভারতে ‘সংখ্যালঘুদের’ নিয়ে উদ্বিগ্ন পাকিস্তান! সরব রণধীর

0
19
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
ভারতে সংখ্যালঘুদের ধর্মীয়স্থানে আঘাত হানা হচ্ছে বলে দাবি করে উদ্বেগ প্রকাশ করেছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। তার পাল্টা জবাব দিয়েছে নয়াদিল্লিও।
পাকিস্তানকে তাদের এক্তিয়ার মনে করিয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে। জারদারি দাবি করেছিলেন, বারাণসীর হাজার বছরের পুরনো গঞ্জ শাহিদা মসজিদ-সহ বিভিন্ন ঐতিহাসিক মুসলিম ধর্মীয়স্থান ভারতে হুমকির মুখে পড়েছে। সেগুলি ভেঙে ফেলা হচ্ছে। এ ভাবে চলতে থাকলে দেশে দীর্ঘস্থায়ী বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলেও দাবি করেছিলেন তিনি। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে লেখা হয়েছে, পাকিস্তানের প্রেসিডেন্টের অযৌক্তিক মন্তব্য দ্ব্যর্থহীন ভাবে প্রত্যাখ্যান করছে ভারত। এ দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করার অধিকার বা এক্তিয়ার তাঁর নেই। মানবাধিকার রক্ষার ক্ষেত্রে পাকিস্তানকে তাদের নজির মনে করিয়ে দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, মানবাধিকার রক্ষায় পাকিস্তানের রেকর্ড শোচনীয় এবং বিশ্ব জুড়ে সমালোচিত। পাক প্রেসিডেন্টের মন্তব্য তাই আরও অযৌক্তিক ঠেকছে।