কর্মমুখী প্রকল্পের ঘোষণা, এআই মিশনের সূচনা

0
42
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
রাজ্যের অর্থনৈতিক কাঠামো সংস্কার ও পরিকাঠামো খোলনলচে বদলে ফেলতে একাধিক কর্মমুখী প্রকল্প ও রাজ্যে এআই মিশনের সূচনার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই বাজেটে নির্মাণ শক্তি-র ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
মহানগরী কলকাতার যানজট সমস্যা দূর করতে এবং আইটি হাব নিউটাউনের সঙ্গে যোগাযোগের ঘাটতি মেটাতে একটি বিশেষ ফ্লাইওভার বা এলিভেটেড করিডোর তৈরির মেগা প্রজেক্ট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।অর্থমন্ত্রীর কথায়, এই দূরত্ব ও যাতায়াতের সময় কমিয়ে আনতে প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে একটি ৭.৪১ কিলোমিটার দীর্ঘ চিংড়িঘাটা-নিউটাউন এলিভেটেড করিডোর তৈরি করা হবে। অর্থমন্ত্রীর কথায়, এমএলএ ফান্ড ৭০ লক্ষ থেকে বাড়িয়ে ১ কোটি টাকা। রাজ্য রিজার্ভ ফোর্সে ২টি সম্পূর্ণ মহিলা ব্যাটালিয়ন। পরিযায়ী শ্রমিকদের জন্য আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড। পরিযায়ী শ্রমিকদের জন্য এক দেশ, এক রেশন প্রকল্প। গিগ ওয়ার্কারদের বিনামূল্যে পানীয় জল ও মোবাইল চার্জিংয়ের সুবিধা দেওয়া হবে। চা শ্রমিকদের সুবিধার্থে টি বোর্ড তৈরি করা হবে। ঝাড়গ্রামে আদিবাসী বিশ্ববিদ্যালয়ের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ। পূর্ব মেদিনীপুরের দাদনপাত্রবাড়ে পিপিপি মডেলে গভীর সমুদ্রবন্দর। কলকাতা পুর-এলাকায় শালিমার-গার্ডেনরিচ টার্মিনাল। ১২০০ কোটি ব্যয়ে ভাগীরথী সেতু নির্মাণের প্রস্তাব।
পাশাপাশি রাজ্যে এআই মিশনের সূচনার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এই বাজেট পেশ করেন এবং জানিয়েছেন, প্রযুক্তির ব্যবহারে পশ্চিমবঙ্গকে দেশের প্রথম সারির রাজ্য হিসেবে গড়ে তোলাই এই মিশনের প্রধান লক্ষ্য।