গুরুত্ব গ্রামাঞ্চলে, নজর শহরেও 

0
31
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে কল্পতরু অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। শহর থেকে জেলা, গ্রামাঞ্চল থেকে জঙ্গলমহল সর্বত্র ঢেলে সাজানোর ঘোষণা করা হয়েছে।
বিধানসভায় দাঁড়িয়ে স্বপন দাশগুপ্ত বলেছেন, ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য মোট ৪ লক্ষ ৩৮ হাজার ৭৭৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে। একই সঙ্গে নতুন পাঁচটি জেলা তৈরির প্রস্তাব পেশ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এছাড়াও বেশ কয়েকটি মহকুমা এবং পুরসভা তৈরির প্রস্তাবও অর্থমন্ত্রী তাঁর বাজেটে প্রস্তাব দিয়েছেন। অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, পাঁচটি নতুন জেলা তৈরি করা হবে। পাঁচটি জেলা হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। পাশাপাশি কাঁথিতে একটি নতুন পুলিশ জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন জেলার পাশাপাশি সাতটি নতুন পুরসভা তৈরির প্রস্তাব দিয়ে অর্থমন্ত্রীজানিয়েছেন, শিবমন্দির, গাজোল, চাঁচল, বেলদা, বাগনান, জয়গাঁ, কোলাঘাট, কামারপুকুর এবং টুঙ্গিদিঘিতে নতুন পুরসভা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। মূলত মানুষ যাতে নাগরিক পরিষেবা দ্রুত পান সেই কথা মাথায় রেখেই এহেন সিদ্ধান্ত বলেও উল্লেখ তাঁর। পাশাপাশি গোপীবল্লভপুরে নতুন মহকুমা তৈরি করা হবে বলেও এদিন প্রস্তাব অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
কলকাতার কাছে আরও একটি বিমানবন্দর তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। কল্যাণীর কাছে একটি গ্রিনফিল্ড’ বিমানবন্দর তৈরি করতে ১ হাজার দেড় হাজার একর জমি শনাক্ত করবে সরকার।